1. admin@protidinervor.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বৃহস্পতিবার রাত ৯টা ৪৪ মিনিটে ওসমান হাদির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।
জুলাই আন্দোলনে তার সহযোদ্ধা ফাতিমা তাসনিম জুমাও এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ফেসবুক পোস্টে বলেছেন, বিদায় বন্ধু শহীদ হাদি। আল্লাহর সকল সৃষ্টি নিশ্চয় তার কাছেই ফিরে যাবে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!) ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের সহযোদ্ধা বীর শহীদ শরীফ ওসমান হাদি আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।
গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে তার ভাই ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025